ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুকদের জন্য জরুরি সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৭:০৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৭:০৬:৩৮ অপরাহ্ন
​যুক্তরাষ্ট্রে ভ্রমণে ইচ্ছুকদের জন্য জরুরি সতর্কবার্তা ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন-এমন ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। ভ্রমণের সময় নিজের সব ধরনের ব্যয় নির্বাহের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা থাকার ওপর গুরুত্বারোপ করেছে তারা।

সোমবার (৩ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন যে ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।

এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ