ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠালবাগানের একটি বাসায় মা-মেয়েকে হত্যা, জামাতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০১:০১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০১:০১:০৬ অপরাহ্ন
কাঁঠালবাগানের একটি বাসায় মা-মেয়েকে হত্যা, জামাতা গ্রেপ্তার ফাইল ছবি
ঢাকার কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার একটি বাসায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে এক মা ও তার মেয়ে নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রী (২০) এবং তার মা ফিরোজা বেগম (৩৮)। ঘটনার পর অভিযুক্ত জামাতা হৃদয় ওরফে শিপনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলাকালে রাত্রীর মা মেয়ের পক্ষ নিলে শিপন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি ঘরে থাকা তরকারি কাটার ছুরি দিয়ে স্ত্রী ও শাশুড়ির ওপর হামলা চালান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলায় রাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত শিপনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ