ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৮-২০২৬ ১২:৩৭:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০১:১৭:৩৩ অপরাহ্ন
দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত ফাইল ছবি
খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমবাড়িয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাব হোসেনের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা রুবিয়া সুলতানা (২০) এবং শিহাবের দুই বছর বয়সী মেয়ে মাইমুনা। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব অক্ষত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে মোটরসাইকেলে পরিবার নিয়ে কালিয়ার উদ্দেশে রাতে রওনা দেন শিহাব। দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুই নারীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত শেখ শিহাবকে উদ্বার করে দিঘলিয়া হাসপাতালে ভর্তি করে।

দিঘলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, শেখ শিহাব মোটরসাইকেল নিয়ে আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। রাতেই ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ