ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ক্রিসেন্ট রোডে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৪:৪১:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৪:৪১:৪৮ অপরাহ্ন
​ক্রিসেন্ট রোডে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি
রাজধানীর কলাবাগান থানার ক্রিসেন্ট রোডের একটি ছাত্রীনিবাস থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মিরপুর রোডসংলগ্ন বেসরকারি আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঘটনাটি ঘটে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকাল ৮টার দিকে ভবনের মালিকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় পিংকির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কক্ষটিতে মোট তিনজন ছাত্রী থাকতেন। তবে অন্য দুই ছাত্রী ছুটিতে বাড়ি যাওয়ায় ঘটনার সময় পিংকি একাই কক্ষে ছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পিংকি বিশ্বাসের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। তিনি কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি পাঁচতলা ছাত্রীনিবাসের নিচতলায় থাকতেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ