ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​মুক্তি পেল ‘রামায়ণ’-এর ট্রেলার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৫:১৮:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৫:১৮:৫৫ অপরাহ্ন
​মুক্তি পেল ‘রামায়ণ’-এর ট্রেলার ​ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এলো ‘রামায়ণ’-এর প্রথম ট্রেলার। নীতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক সিনেমায় রাম ও সীতার চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর ও সাই পল্লবীকে।

ট্রেলারের শুরুতে মুখ ঢাকা অবস্থায় রাবণের ত্রিলোকের অধিপতি হিসেবে তাঁর হুংকার দর্শকদের চমকে দেয়। এরপর তাঁর অত্যাচারের অবসান ঘটাতে অবতার হিসেবে রামের জন্ম। ট্রেলারে একে একে ধরা দিয়েছে ছবির তারকারা। সীতা রূপে সাই পল্লবী, কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, শূর্পণাখার ভূমিকায় রাকুল প্রীত সিং এবং বিদ্যুৎজিহ্ব চরিত্রে বিবেক ওবেরয় নজর কেড়েছেন। তবে হনুমানের চরিত্রে অভিনয় করা সানি দেওলের কোনো ঝলক প্রকাশ করা হয়নি।

প্রায় ৪ হাজার কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে দুই পর্বের মহাকাব্যের চলচ্চিত্রটি। ছবির সংগীতের দিক থেকে রয়েছে বিশাল চমক। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এ আর রহমান এবং অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার।

সব ঠিকঠাক থাকলে দুই ভাগে মুক্তি পাবে মেগা সিনেমাটি। প্রথম পর্ব চলতি বছরের দীপাবলির আগে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।

নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমায় রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী ছাড়াও আরও অভিনয় করছেন সানি দেওল, রবি দুবের মতো তারকারা।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ