ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​উত্তেজনা বাড়লেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:৩২:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০১:৪৪:০৭ অপরাহ্ন
​উত্তেজনা বাড়লেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ​ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়লেও মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। ফলে সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমে আসায় আগের দিনের তুলনায় তেলের দাম নিম্নমুখী হয়েছে।

এর আগে গত কার্যদিবসে ব্রেন্টের দাম প্রায় ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। পাঁচ মাসের চলমান যুদ্ধকালীন তেলের দামের সবচেয়ে বড় উল্লম্ফনগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। তবে তার আগের দিন সংঘাত সাময়িক বিরতির পর তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছিল।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ