রাজধানীর মিরপুরে কলেজের দেয়াল ধসে নিহত দুই, বহু আহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৭-২০২৬ ০৭:১৩:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৭-২০২৬ ০৭:১৭:১০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে দুইজন নিহত এবং অন্তত সাত থেকে আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষ। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়েন কয়েকজন নারী-পুরুষ।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা। নিহত অন্যজনের (৪০) নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের ঘটনায় নিহত হওয়ার ঘটনা রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও সাত থেকে আটজন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ঢাকা মেডিকেলে নিয়ে আসা দুজনের মধ্যে অজ্ঞাতপরিচয় একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। তার মরদেহ মর্গে রাখা আছে
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স