ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫১৬ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০১:১৬:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০১:১৬:১৬ অপরাহ্ন
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫১৬ জন গ্রেপ্তার ফাইল ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেপ্তার কার হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারি বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৯৬ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১১৫ জন, গুলশান বিভাগ ৫১ জন, উত্তরা বিভাগ ৫১ জন, গোয়েন্দা বিভাগ ১২ জন, সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের হেফাজত হতে ১১ কেজি গাঁজা, ২২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬ টি মোবাইলফোন, ২ টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি চাকু, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ১৫০ টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ