এস কে সুরের তিন বছরের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৭-২০২৬ ১২:১৮:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৭-২০২৬ ০১:১০:৪০ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সরোয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কিনা, জানা যাবে বুধবারসরোয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কিনা, জানা যাবে বুধবার মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিনের আদালত এই রায় দেন।
দুদক প্রসিকিউটর এস.এম. আবুল কালাম (আজাদ) সাজার এসব তথ্য নিশ্চিত করেন।
দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গেল ১৫ জুলাই রায়ের দিন রাখা হয় মঙ্গলবার।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে এস কে সুরকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। পৌনে ১ টার দিকে তাকে এজলাসে তোলা হয়। আসামির কাঠগড়ায় রাখা হয় তাকে।
পরে আদালত রায় ঘোষণা করেন।
তিন বছরের সাজার রায় শুনে বিস্মিত হন এস কে সুর। তিনি বলেন, “তিন বছরের সাজা! এই মামলায় না এক বছরের সাজা?”
পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
গত ১৫ জুলাই যুক্তিতর্ক তুলে ধরে তার সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ড প্রার্থনা করেন দুদক প্রসিকিউটর আবুল কালাম (আজাদ)। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার খালাস চেয়ে প্রার্থনা করেছিলেন।
মামলার বিবরণে বলা হয়েছে, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার নিজের ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদের হিসাব বিবরণীর নোটিশ জারি করা হয়।
তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।
গত বছরের ২৫ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. আহসান উদ্দিন। গত বছরের ৬ নভেম্বর এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
মামলাটির বিচার চলাকালে আদালত ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন ।
২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স