ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​৯৩ শিক্ষানবিশ এএসপিকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৭:১৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৭:১৪:৪৯ অপরাহ্ন
​৯৩ শিক্ষানবিশ এএসপিকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ​ছবি: সংগৃহীত
৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষের পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন।

৯৩ সহকারী পুলিশ সুপারকে সিআইডি, ডিএমপি, র‍্যাব, কক্সবাজার, খুলনা, এপিবিএন, জিএমপি, সিএমপি, আরপিএমপি, কেমপি, এসএমপি, বিএমপি, শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ