ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ শর্তে খুলছে আদ্-দ্বীন হাসপাতাল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৫:৫৫:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৭:২০:০০ অপরাহ্ন
৩ শর্তে খুলছে আদ্-দ্বীন হাসপাতাল ​ছবি: সংগৃহীত
বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া লাইসেন্স অবশেষে শর্তসাপেক্ষে ফিরে পাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কার্যক্রম পুনরায় চালানোর অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে সোমবার (২৭ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

যে কারণে লাইসেন্স বাতিল হয়েছিল

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ০৬ জন নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃক দাখিলকৃত আপিল ও আপিলের অধিকতর বিষয়-বিষয়ে পরীক্ষার জন্য ১৩ জুলাই ২০২৬ তারিখে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটি সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের পর তা সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

৩ শর্তে পুনরায় চালু

তবে লাইসেন্স ফিরে পেলেও মানতে হবে কড়া ৩ শর্ত:

১. ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অর্ডিন্যান্স-এর নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।

৩. শর্ত ভঙ্গ হলে সরকার যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নেবে।

স্বাস্থ্য অধিদপ্তরের ১৯ জুলাই ২০২৬ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আদেশের অনুলিপি পুলিশ কমিশনার, ডিজি স্বাস্থ্য, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব বরাবর পাঠানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ