রাশিয়ার সর্বোচ্চ পর্বত থেকে পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৭-০৭-২০২৬ ০৩:১২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৭-২০২৬ ০৩:১৫:৩৭ অপরাহ্ন
মাউন্ট এলব্রুস। ছবি: রয়টার্স
রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস থেকে পাঁচ বিদেশি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা বসনিয়া ও হার্জেগোভিনার নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির সরকার।
রোববার (২৬ জুলাই) রুশ কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রুশ তদন্তকারী সংস্থার তথ্যমতে, গত ২৪ জুলাই সাত সদস্যের একটি বিদেশি পর্বতারোহী দল মাউন্ট এলব্রুসে আরোহণ শুরু করে। পরদিন সন্ধ্যায় হঠাৎ আবহাওয়ার দ্রুত অবনতি হলে দলটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে।
পরবর্তীতে দলের একজন সদস্য নিচে নেমে এসে উদ্ধারকারী কর্তৃপক্ষকে জানান, প্রায় ৫ হাজার ১০০ মিটার উচ্চতায় তাদের দুই সঙ্গী অসুস্থ হয়ে মারা গেছেন। এরপর উদ্ধার অভিযান শুরু হলে আরও একজন জীবিত পর্বতারোহীকে উদ্ধার করা হয়। একই অভিযানে নিখোঁজ থাকা বাকি তিন পর্বতারোহীর মরদেহও উদ্ধার করা হয়।
বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ পাঁচ নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করে একে ‘একটি বড় ধরনের ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন।
ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত মাউন্ট এলব্রুসের উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পরিবেশের কারণে প্রতি বছরই সেখানে দুর্ঘটনার ঘটনা ঘটে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স