ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​সিএনজি পাম্প মালিকদের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০২:৫০:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৩:৪৬:২৯ অপরাহ্ন
​সিএনজি পাম্প মালিকদের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার ​ছবি: সংগৃহীত
দেশজুড়ে গ্যাস সংকটের কারণে বৃহস্পতিবারের (৩০ জুলাই) দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে ফিলিং স্টেশন মালিক সমিতি। সোমবার (২৭ জুলাই) তারা এ ঘোষণা দেয়। তবে কমিশন বৃদ্ধির দাবি না মানলে ২৩ আগস্ট থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানায় তারা।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, দেশজুড়ে গ্যাস সংকটের কারণে তারা কর্মসূচি প্রত্যাহার করেছে।

কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে আগামী ৩০ জুলাই সারা দেশের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার করলেও দাবি মানতে আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

দাবি না মানলে আগামী ২৩ আগস্ট থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানান সমিতির নেতারা।

সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে— প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ, ভবিষ্যতে জ্বালানির মূল্যবৃদ্ধি পেলে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালু করা, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল এবং সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারাসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ