ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১২:৩২:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১২:৩২:০৮ অপরাহ্ন
কিশোরগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ ফাইল ছবি
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে মতবিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর এ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকার একটি বাজার রয়েছে। এ বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর দুই গ্রামবাসীর মধ্যে মতবিরোধ চলছে কয়েকবছর ধরে। 

এর জেরে সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আকবরনগরের এলাকাবাসী মিরারচর এলাকার মাসুদ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে এলাকাবাসী মাসুদ মিয়াকে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‌

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ