ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের রুল জারি

​মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ আদায় কেন অবৈধ নয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৪:২৫:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৪:২৫:৫৮ অপরাহ্ন
​মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ আদায় কেন অবৈধ নয় ​ফাইল ছবি
গ্রাহকদের থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ