জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৭-২০২৬ ০২:০২:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৭-২০২৬ ০২:০২:০৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
অন্যায় এবং জামায়াত একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়।
আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’ এ সময় দেশবাসীকে জামায়াতের অন্যায়, অপরাধ দেখলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, আমরা সংশোধন হবো।’
আজ শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
বক্তব্যে জামায়াত আমির দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।
মানব জাতির সূচনা থেকে শয়তান তাদের ক্ষতি করার জন্য লেগে আছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি সর্বক্ষণ নিজেদের মধ্যে খোদাভীতি রাখার আহ্বান জানান।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স