ইরান না পারলে অন্য দেশকেও তেল বিক্রি করতে দেয়া হবে না: গালিবাফ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৩-০৭-২০২৬ ০২:০১:১১ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৭-২০২৬ ০২:০১:১১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি আর যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরতে দেয়া হবে না। তার দাবি, এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত হবে তখনই, যখন অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরে যাবে।
তিনি আরও সতর্ক করে বলেন, ইরান যদি নিজের তেল বিক্রি করতে না পারে, তবে উপসাগরীয় কোনো দেশকেও তেল বিক্রি করতে দেয়া হবে না।
এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ লেখেন, এটি এখন ‘সব অথবা কিছুই নয়’—এমন একটি পরিস্থিতিতে পরিণত হয়েছে।
তিনি আরও লেখেন, যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। হরমুজ প্রণালির নিরাপত্তা নির্ভর করছে অঞ্চল থেকে মার্কিন বাহিনীর অনুপস্থিতির ওপর। আমরা বারবার বলেছি, এই প্রণালির পরিস্থিতি আর যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না। সূত্র: এনডিটিভি
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স