ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বি‌নিময়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০১:৪৫:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০১:৪৫:২১ অপরাহ্ন
​ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বি‌নিময় ​ছবি: সংগৃহীত
ফিলিপাইনের ম্যানিলায় শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে তারা এ শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলা‌দে‌শের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জয়শঙ্কর তার সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন খলিলুর রহমান। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ