বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ডলার সহায়তা দিলো চীন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৭-২০২৬ ০৩:৩০:১১ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৭-২০২৬ ০৩:৩০:১১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে চীন।
বুধবার (২২ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এই অর্থ হস্তান্তর করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আয়োজিত অনুদান হস্তান্তর অনুষ্ঠানে চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে এক লাখ ডলারের চেক হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর ফলে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কৃষি জমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
‘এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের প্রতি চীনের জনগণ আন্তরিকভাবে সমবেদনা অনুভব করছে। তাই আজ চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে জরুরি নগদ সহায়তা হিসেবে এক লাখ মার্কিন ডলার হস্তান্তর করতে এখানে এসেছি।’
এটি অবশ্যই একটি প্রতীকী হস্তান্তর, প্রকৃত তহবিল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে বলে জানান চীনা রাষ্ট্রদূত।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স