ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অটোচালকদের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১১:৪৯:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১২:০১:৩৬ অপরাহ্ন
গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অটোচালকদের ছবি : সংগৃহীত
চাহিদা মতো গ্যাস না পাওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা।

বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ নগরীর দীঘারকান্দা এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।

তাদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক’শ যানবাহন আটকা পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা সোয়া ১১টায় অবরোধ চলছিল।

সিএনজি চালকেরা জানান, চার থেকে পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘারকান্দা এলাকায় কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। তবে গ্যাসের সংকটের কারণে স্টেশনগুলো সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক গোলাম মাওলা তালুকদার আগামীর সময়কে জানিয়েছেন, গ্যাস সংকটের কারণেই অটো চালকেরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সমস্যার সমাধানে কাজ চলছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ