ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুল ইস্যুতে সাংগঠনিক পদক্ষেপের ইঙ্গিত জামায়াতের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৬:২৫:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৬:২৬:১৯ অপরাহ্ন
গাজী নজরুল ইস্যুতে সাংগঠনিক পদক্ষেপের ইঙ্গিত জামায়াতের
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ ও আলোচনার বিষয়ে নজর রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবিড়ভাবে নজর রাখছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্যের পাশাপাশি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিষয়টি আরও খতিয়ে দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সাংগঠনিক বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওতে থাকা নারী আমার দ্বিতীয় স্ত্রী: এমপি নজরুল


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ