ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​অ্যামাজনের ডেটা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৪:৫৩:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৭:৪১:৫৫ অপরাহ্ন
​অ্যামাজনের ডেটা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের ​ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালায়। তাদের দাবি, লক্ষ্যবস্তুটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

তবে এ দাবির বিষয়ে এখন পর্যন্ত বাহরাইন, যুক্তরাষ্ট্র বা অ্যামাজনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবেও এ দাবি যাচাই করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করে আসছে ইরান।

সূত্র: আনাদোলু

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ