ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গ নিয়ে আরও চার মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৪:২১:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৬:৩৮:১৬ অপরাহ্ন
​হাম উপসর্গ নিয়ে আরও চার মৃত্যু ​ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সে সঙ্গে এসময়ে নতুন করে আরও ১ হাজার ৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭০২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে।

অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭৯৭টি শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১৩০টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৮। এসময়ে ১ হাজার ২১৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৯টি শিশু।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ