ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইকের তিন যাত্রীর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৩:১৯:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৩:৩২:৩৩ অপরাহ্ন
ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইকের তিন যাত্রীর ছবি : সংগৃহীত
ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুলিশ নিহতদের পরিচয় জানতে পারেনি।

ময়মনসিংহ কতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ‘সদর উপজেলার সাহেক কাচারি এলাকায় যাত্রীবাহী ইজিবাইককে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো একজন মারা যান। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ করছে।’
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ