ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পর্শে মৃত্যু

একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১১:০০:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০১:০০:৪২ অপরাহ্ন
একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের তিনজনের ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সদর উপজেলার বারোঘোরিয়া ইউনিয়নের বাদুড়তলা এলাকায় মঙ্গলবার (২১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাসিনা বেগম (৪৮), আশা খাতুন (২৬) এবং মিম আক্তার (১৪)। নাতনি মিম আক্তার নানির বাড়ি বেড়াতে এসেছিল বলে পরিবার সূত্রে জানা যায়।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, লোহার একটি মই দিয়ে প্রথমে বাড়ির ছাদে উঠছিলেন আশা খাতুন। এসময় মইটির পাশ দিয়ে যাওয়া খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে ছুটে যান তার ফুফু হাসিনা বেগম। সঙ্গে থাকা শিশু মিমও তাদের সংস্পর্শে চলে আসে। একে একে তিনজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সুরহতাল রিপোর্ট শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ