ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে তিনবার খেলে দুইবার জিতে স্পেনের ইতিহাস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১১:২৮:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১১:৩২:৫৩ পূর্বাহ্ন
বিশ্বকাপে  তিনবার খেলে দুইবার  জিতে স্পেনের ইতিহাস ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতেছে স্পেন। তাতে এক অনন্য ইতিহাস গড়েছে তারা।

ফেরান তোরেস ১০৬তম মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন। তাতে টানা অপরাজিত থাকার নতুন বিশ্ব রেকর্ড গড়েছে স্পেন। টানা ৩৮তম ম্যাচ অজেয় থেকেছে তারা।

লা রোজা পুরো টুর্নামেন্টে দাপট দেখানো পারফরম্যান্স করেছে। শিরোপা জেতার পথে আট ম্যাচে মাত্র এক গোল হজম করেছে তারা।

আর শিরোপা জেতার মাধ্যমে স্পেনই হয়েছে প্রথম দেশ, যাদের নারী ও পুরুষ দল একই সময়ে বিশ্বকাপ জিতেছে। ২০২৩ সালে নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

দুটো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়া আর একটি দল জার্মানি। ২০০৩ ও ২০০৭ সালে তাদের নারী দল বিশ্ব সেরা হয়। কিন্তু একই সময়ে দুই দল বিশ্বকাপ জিততে পারেনি, স্পেনই প্রথম।

এছাড়া স্পেন প্রথম দল হিসেবে টানা দুইবার ইউরো ও বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ