ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বিশ্বকাপ ফাইনাল: ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৩:০৬:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৪:০০:৩৯ অপরাহ্ন
​বিশ্বকাপ ফাইনাল: ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসন ​ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে রোববার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে ২০ জুলাই ভোর পর্যন্ত অতিথি ও সাধারণ যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথির ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

এ সময় শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন (যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন ও অন্যান্য সরকারি যানবাহন) ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। অন্য সব যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ