বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-০৭-২০২৬ ০২:১০:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৭-২০২৬ ০৩:২৪:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ বিভ্রাটের কবলে পড়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, কম্পিউটার থেকে লগ-ইন করতে গিয়ে লাখ লাখ ব্যবহারকারী বড় ধরনের অসুবিধার মুখে পড়েছেন। তবে ফোন অ্যাপ থেকে ফেসবুক ব্যবহার করতে কোনো সমস্যা হচ্ছে না।
ডেস্কটপ থেকে লগইনের চেষ্টা করলে অনেক ব্যবহারকারীর স্ক্রিনে দেখা যাচ্ছে, "Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes."
ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector-এও একই সময়ে অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। প্রতিষ্ঠানটির তথ্যমতে, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারে (৩২ শতাংশ), এরপর লগইন-সংক্রান্ত সমস্যা (২৬ শতাংশ) এবং নিউজ ফিড বা টাইমলাইন লোড না হওয়ার অভিযোগ (২২ শতাংশ)।
এদিকে, অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক Twitter)-এ গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে সমস্যার কথা জানান। কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স