ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০১:৪৯:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০১:৪৯:১৫ অপরাহ্ন
মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ছবি : সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

শনিবার রাত সাড়ে ১১টার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জোবেদা বেগম (৬০) ওই এলাকার সুলতান সরদারের স্ত্রী ও মৃত হাশেম হাওলাদারের মেয়ে। আটক সুলতান সরদার একই এলাকার মৃত হাবিব সরদারের ছেলে।
 
পারিবারিক বিরোধে নিয়ে স্ত্রী জোবেদার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্বামী সুলতান সরদার। এরই সূত্র ধরে শনিবার রাতে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত ধারালো দা জব্দ ও অভিযুক্ত স্বামীকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা (সদর সার্কেল) বলেন, জোবেদা ও সুলতান দম্পতি নিঃসন্তান। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এরই সূত্র ধরে ঘুমিয়ে থাকা গৃহবধূ জোবেদাকে কুপিয়ে হত্যা করে সুলতান।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ