ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১১:২১:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১১:৩১:৫০ পূর্বাহ্ন
মার্কিন ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটেই ভিসা সাক্ষাৎকারের সময় নেয়ার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সেই সঙ্গে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে বলেও জানিয়েছে দূতাবাসটি। রোববার (১৯ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেয়া হবে না।

উল্লেখ্য, সম্প্রতি সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য একদিনের পরিবর্তে দুই দিনের ভিসা পদ্ধতি চালু করছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। এ ক্ষেত্রে ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে বলেও জানিয়েছে দূতাবাসটি।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ