ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১১:০৯:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১১:০৯:১৬ পূর্বাহ্ন
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো ছবি : সংগৃহীত
সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবো। রোববার (১৯ জুলাই) সকালে দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই বৈঠকে গিলবার্ট হোংবোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে আইএলও’র সহযোগিতা কামনা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। জবাবে বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে আইএলও মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের অংশীদারত্বের প্রশংসা করেন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ