পটিয়ায় এমপি এনামুল হক
দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করতে সরকার বদ্ধপরিকর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৭-২০২৬ ০৩:৫৪:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৭-২০২৬ ০৩:৫৪:৪১ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে সরকার বদ্ধপরিকর বলেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
তিনি বলেন, সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও অন্যান্য অবকাঠামো পুনর্গঠনেরকার্যক্রম পর্যায়ক্রম বাস্তবায়ন করা হবে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে উপজেলা বিএনপি নেতা ও ব্যবসায়ী ইসমাইল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরনকালে এমপি এনামুল হক এনাম এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার বাইরে রাখা হবে না। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে আমরা দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সক্ষম হব বলে আশা করছি।
ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার এখন পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে এনামুল হক এনাম বলেন, ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পুনর্বাসন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, দক্ষিণ জেলা বিএনপির সহ অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান, বিএনপি নেতা সাইফুদ্দীন আহমদ, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মো: শাহজাহান, শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, ইউসুফ রশিদী বেলাল, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম নয়ন।
পরে তিনি উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি নেতা মোরশেদ শফি হিরু সৌজন্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স