ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০২:৪৩:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০২:৫৩:৩৪ অপরাহ্ন
বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন ফাইল ছবি
বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে চীন পাশে রাখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জুলাই) রাজধানীতে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের মতো দেশগুলো চীনের দিকে ঝুঁকছে।

চীনকে সম্প্রসারণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে এবং চীন, বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে আগ্রহী।
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনের পাশাপাশি প্রতিবেশী ভারত ও ইউরোপের সঙ্গেও বাংলাদেশ ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে চায়।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ