বিশ্বকাপ ফাইনাল দেখতে যাচ্ছেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-০৭-২০২৬ ১১:১৫:১০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-০৭-২০২৬ ১১:১৫:১০ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন। আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক এলাকার নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই মহারণ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা রোববারের ফাইনাল ম্যাচের অপেক্ষায় আছি। আমি জানি, প্রেসিডেন্টও সেখানে উপস্থিত থাকার জন্য উন্মুখ।’ প্রতিবেদন স্পোর্টস্টারের।
লেভিট আরও বলেন, ‘তার (ট্রাম্প) উপস্থিতি এমন একটি বিশ্বকাপের সমাপ্তি ঘটাবে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে।’
এর আগে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন ট্রাম্প। সেবার চেলসি ও প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মধ্যকার ম্যাচ শেষে ইংলিশ ক্লাবটির হাতে ট্রফি তুলে দেন তিনি।
বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের পছন্দের দল কোনটি—এ বিষয়ে জানতে চাইলে লেভিট বলেন, তিনি তা জানেন না। তবে সাংবাদিকদের ট্রাম্পকেই এ বিষয়ে প্রশ্ন করার পরামর্শ দেন তিনি। লেভিট বলেন, ‘আমি নিশ্চিত, তিনি আপনাদের জন্য মজার কোনো উত্তর দেবেন।’
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুক্রবার নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন বলে জানিয়েছেন লেভিট।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স