ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​পটিয়ায় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০২:৫৩:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০২:৫৩:৩৭ অপরাহ্ন
​পটিয়ায় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ​ছবি: বাংলা স্কুপ
চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া ৫০০ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করেছেন

বুধবার(​১৫ জুলাই) বিকেল ৩টায় কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা হাজী মোহাম্মদ কাউসার হোসেনের উদ্যোগে ইউনিয়নের ২, ৩, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

​খাদ্য বিতরণকালে কোলাগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ কাউসার হোসেন বলেন, পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম ভাইয়ের নির্দেশনায় আমরা পটিয়ার মানুষের যেকোনো সুখে-দুঃখে পাশে থাকতে বদ্ধপরিকর। কোলাগাঁও ইউনিয়নের বানভাসি ও পানিবন্দী মানুষের কষ্ট আমি নিজে অনুভব করেছি। আমি সবসময় আমার সাধ্যমতো ইউনিয়নবাসীকে যথেষ্ট সাহায্য-সহযোগিতা করে এসেছি এবং মহান আল্লাহর ইচ্ছায় অদূর ভবিষ্যতেও আমি আমার ইউনিয়নের মানুষের পাশে এভাবে ছায়ার মতো থাকবো।

​খাদ্য সামগ্রী বিতরণকালে কোলাগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মাহাবুবুল আলম, কোলাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিম মেম্বার, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক হাজী আব্দুস ছালাম ফারুকী, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফরিদুল আলম সওদাগর, সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম নাছির উদ্দীন, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ ফেরদৌস আলম, দোস্ত মোহাম্মদ, হাজী মোঃ জাহাঙ্গীর আলম ও নুরুল ইসলাম। 

​এছাড়াও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সেকান্দর হোসেন নয়ন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, বিএনপি নেতা মোঃ সেলিম, মোঃ মুজিব, মোঃ শফি, আহমদ নুর, আবুল হোসেন কালু, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ ফরিদুল আলম, ইউনিয়ন জিসাসের সাবেক আহবায়ক মোঃ সাজ্জাদ হোসেন জয়, যুবদল নেতা মোঃ মনির উদ্দিন, শাহ কামাল, মোঃ আনোয়ার, মোঃ হান্নান, মোঃ বাদশা, মোঃ আকরাম উল্লা এবং ছাত্রদল নেতা মোঃ নাঈম উদ্দিন, শহিদুল ইসলাম জয়, মোঃ সাজ্জাদ, সুমন, ইমন।

​এদিকে, চরম বিপদের এই মুহূর্তে খাদ্য সামগ্রী হাতে পেয়ে স্থানীয় বন্যাদুর্গত বাসিন্দারা সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এবং চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ কাউসার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ