ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী ইশরাক

​দুই বছরেও ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০১:২৬:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০১:২৭:৩৯ অপরাহ্ন
​দুই বছরেও ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা ​ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, দুই বছরেও ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা। ফ্যাসিবাদ বিরোধী রাজপথের কর্মী হিসেবে আমিও জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা মুরাপাড়ায় শহীদ ওয়াসিমের সমাধিস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনীতি জিইয়ে রাখার জন্য নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশের জনগণই তাদেরকে প্রতিহত করবে।’

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম।

নাসির উদ্দিন বলেন, ‘খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে পারলেই জুলাই-আগস্টের সব শহীদের আত্মা শান্তি পাবে।’

শফিউল আলম বলেন, ’হত্যাকাণ্ডের যিনি নির্দেশদাতা তিনিও সমান অপরাধী। তারও বিচার হতে হবে। অথচ দুই বছরেও মামলার কোনো অগ্রগতি নেই।’ তবে বর্তমান সরকারের কাছে সন্তান হত্যার বিচার পাবেন বলে আশাবাদী তিনি।

২০২৪ এর ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর ষৌলশহরে আন্দোলনকারীদের উপর ঝাপিয়ে পড়ে পুলিশ-ছাত্রলীগ ও যুবলীগ। এসময় গুলিতে নিহত হন চট্টগ্রাম কলেজের তৎকালীন স্নাতকের ছাত্র মোহাম্মদ ওয়াসিম আকরাম।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ