ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা, বাধা পুলিশের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৪:১২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৪:২৫:৪২ অপরাহ্ন
সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা, বাধা পুলিশের ছবি : সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের পর সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দেয় পুলিশ।

আজ বুধবার বিকাল ৩টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে পরীক্ষার্থীরা। পৌনে চারটার পর শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে গেলে সেখানে তাদের পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

শিক্ষার্থীদের তিন দাবির মধ্যে রয়েছে—বন্যা ও জলাবদ্ধতার প্রভাব পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

শিক্ষার্থীরা জানাল, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে সম্ভাব্য সহিংস পরিস্থিতি এড়াতে আন্দোলনস্থলে জলকামানসহ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিন দুপুর দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে প্রধান সড়কে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। কিছু সময় পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও একই কর্মসূচি পালন করা হয়।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ