ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নিল বোয়ালখালীর মনীশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০২:৪২:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০২:৪২:০৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নিল বোয়ালখালীর মনীশ ছবি : সংগৃহীত
 চট্টগ্রামের বোয়ালখালীর মেধাবী শিক্ষার্থী মনীশ ক্ষেত্র চৌধুরী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর একক অভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক ও সম্মাননা গ্রহণ করেছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করে মনীশ।

এর আগে গত ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগের সাতজন প্রতিযোগীকে পেছনে ফেলে একক অভিনয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে সে।

মনীশ বোয়ালখালী উপজেলার শাকপুরা সওদাগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জনের পর জাতীয় পর্যায়েও সেরা হওয়ার গৌরব অর্জন করে সে।

পুরস্কার গ্রহণের পর মনীশ বলেছে, ‘প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

এই অর্জনের পেছনে আমার মা-বাবা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। ভবিষ্যতে আরো ভালো কাজ করে দেশ ও বিদ্যালয়ের সুনাম বাড়াতে চাই।’

এ বছর দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেওয়া হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ