শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পটিয়াতেও বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০৭-২০২৬ ০৫:৫৪:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৭-২০২৬ ০৫:৫৪:৩৪ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি পটিয়া পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড় এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালীন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন আক্রমণাত্মক ও প্রতিবাদী স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষার্থী রবিউল হাসান, জাহিদুল করিম, মো. আফনান, মুবাসসের, আবরার আল আয়াশ ও শাফায়েত শাফিনসহ সাধারণ ছাত্ররা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "একজন শিক্ষামন্ত্রী হয়ে তিনি শিক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলে আখ্যা দিয়েছেন, যা অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক।" শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবি জানান।
বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স