ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পটিয়াতেও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৫৪:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৫:৫৪:৩৪ অপরাহ্ন
​শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পটিয়াতেও বিক্ষোভ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

​মিছিলটি পটিয়া পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড় এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালীন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন আক্রমণাত্মক ও প্রতিবাদী স্লোগান দেন।

​বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষার্থী রবিউল হাসান, জাহিদুল করিম, মো. আফনান, মুবাসসের, আবরার আল আয়াশ ও শাফায়েত শাফিনসহ সাধারণ ছাত্ররা।

​সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "একজন শিক্ষামন্ত্রী হয়ে তিনি শিক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলে আখ্যা দিয়েছেন, যা অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক।" শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবি জানান।

​বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ