ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৪:১৮:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৪:১৮:১৬ অপরাহ্ন
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এর আগে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয় এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ