সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৭-২০২৬ ০২:৪১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৭-২০২৬ ০২:৪১:৩৩ অপরাহ্ন
ফাইল ছবি
সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ জুলাই) ভোর ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
রাজনৈতিক জীবনে তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ওই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে তিনি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
নজরুল ইসলাম চৌধুরীর ভাগিনা আমিন আহমেদ চৌধুরী রোকন জানান, ‘মঙ্গলবার সকাল ১১টায় কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স