ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের পথে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ১১:০৮:২১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ১১:২৭:৪০ পূর্বাহ্ন
বরিশালের পথে প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
একদিনের সফরে বরিশালের উদ্দেশে রওনা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন।

সোমবার (১৩ জুলাই) সড়কপথে সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপন কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। 

এছাড়া বিকালে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ