ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রাণসহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান: হেফাজতে ইসলাম

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৩:৩৮:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৩:৩৮:০৪ অপরাহ্ন
ত্রাণসহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান: হেফাজতে ইসলাম ফাইল ছবি
টানা ভারী বৃষ্টির কারণে প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যার্ত মানুষের কাছে ত্রাণসহায়তা নিয়ে দ্রুত এগিয়ে আসতে হেফাজত নেতাকর্মী ও আলেম-ওলামাসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

রবিবার (১২ জুলাই) দুপুরে সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রেরিত এক যৌথ বিবৃতিতে হেফাজতের শীর্ষ নেতরা আহ্বান জানান। বিবৃতিতে তারা ত্রাণসহায়তাসহ পানিবন্দি মানুষ উদ্ধারে জরুরি লজিস্টিক সাপোর্ট প্রদানে সরকারকে আরও সক্রিয় হতে হবে বলে মন্তব্য করেন।     

বিবৃতিতে তারা আরও বলেন, অতিবৃষ্টি ও বন্যায় প্লাবিত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে করুণ মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক লাখ  মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ধসে প্রাণহানি ঘটেছে। নিঃস্ব হয়েছে অগণিত মানুষ। পর্যাপ্ত ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে হেফাজত নেতাকর্মী, আলেমসমাজ ও দেশবাসীর কাছে আমরা জোর আহ্বান জানাচ্ছি।

প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এমনটা মন্তব্য করে হেফাজত নেতৃদ্বয় বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের মানবিকতার পরিচয় দিতে হবে। আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহর রহমতও আসবে। আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ থেকে বাঁচতে আমাদের বেশি বেশি এস্তেগফার পড়তে হবে। তওবা করতে হবে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ কমে আসবে।#
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ