ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে ডুবলো রাজধানী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১২:২২:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১২:২২:১৫ অপরাহ্ন
টানা বৃষ্টিতে ডুবলো রাজধানী ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় রাতভর মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে বিভিন্ন সড়ক ও অলিগলি। রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বিরতিহীনভাবে রবিবার (১২ জুলাই) সকালেও অব্যাহত ছিল। এতে করে রাজধানীর বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে। পানি জমে থাকায় সৃষ্টি হয়েছে যানজটের। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। 

এদিকে, দেশের অধিকাংশ এলাকায় আজও দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রবিবার (১২ জুলাই) সকালে খোঁজ নিয়ে জানা গেছে, রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে ঢাকার ধানমন্ডি, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল ও পুরান ঢাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক সড়কে পানিতে যানবাহন বিকল হয়ে পড়তে দেখা গেছে। জ্যাম এবং পরিবহন কম থাকায় অফিসগামী যাত্রীদের পানি পেরিয়ে অফিস যেতে দেখা গেছে। আবার অনেকেই যানবাহনের জন্য অপেক্ষা করছেন মুষলধারে বৃষ্টির মধ্যেই। 

কাওরানবাজরে বাসের জন্য অপেক্ষমান থাকা যাত্রী ফরিদ আহমেদ জানান, গ্রিন রোড, কলাবাগানের অনেক রাস্তা পানির নিচে। অনেক কষ্টে কাওরানবাজার এসে বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু মতিঝিল গামী গাড়ি খুব একটা নেই। রিক্সা ভাড়া চাচ্ছে সিএনজির সমান। সিএনজি অটোরিকশাও তেমন নেই রাস্তায়। 

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, রাতব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর কাজীপাড়া মেট্রো স্টেশনের উভয় পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নাগরিক দুর্ভোগ কমাতে সড়কে জমে থাকা পানি দ্রুত অপসারণে নিরলসভাবে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

বৃষ্টিতে অনেক এলাকার স্কুলের সামনে রাস্রা ডুবে গেছে। এতে করে বেশ কয়েকটি স্কুলের পরীক্ষা ক্লাস বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, গতকাল  রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই মাসে এত বৃষ্টি এখন পর্যন্ত হয়নি। দেশের অধিকাংশ এলাকায় আজও দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ