ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০১:১৪:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০১:১৪:৪৮ অপরাহ্ন
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে! ফাইল ছবি
 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচে কোন দল জয়ের সম্ভাবনায় এগিয়ে, তা নিয়ে পূর্বাভাস দিয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)।

বিশ্লেষণে কাগজে-কলমে ও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে লিওনেল মেসির আর্জেন্টিনাকেই ফেবারিট হিসেবে দেখানো হয়েছে। যদিও সুইজারল্যান্ডও কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে বলে মনে করছে এআই।

এআইয়ের বিশ্লেষণ অনুযায়ী, কাগজে-কলমে এবং বর্তমান ফর্ম বিবেচনায় আর্জেন্টিনাই এগিয়ে। অধিকাংশ বিশ্লেষক ও বিভিন্ন পূর্বাভাসেও লিওনেল মেসির দলকে জয়ী হওয়ার সম্ভাবনায় রাখা হয়েছে।

তবে সুইজারল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। টুর্নামেন্টজুড়ে তারা দারুণ সংগঠিত ফুটবল খেলছে। পাশাপাশি দলটির খেলোয়াড়রাও বিশ্বাস করেন, আর্জেন্টিনার দুর্বল জায়গাগুলো কাজে লাগাতে সক্ষম হবেন।

এআইর পূর্বাভাস:

জয়ের সম্ভাবনা: আর্জেন্টিনা

সম্ভাব্য স্কোর: আর্জেন্টিনা ২-১ সুইজারল্যান্ড (অথবা ১-০)

সুইসরা শুরুতে রক্ষণ শক্ত রাখতে পারলে ম্যাচ অতিরিক্ত সময়েও গড়াতে পারে।

যদিও এআই-ও মনে করিয়ে দিয়েছে, ফুটবলে নিশ্চিতভাবে ফল বলা সম্ভব নয়। একদিনের নকআউট ম্যাচে একটি গোল, একটি ভুল কিংবা টাইব্রেকারই পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ