ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৩:৫৭:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৩:৫৭:৫১ অপরাহ্ন
বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথকভাবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) ও একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েক দিন ধরে উপজেলার বেশ কিছু এলাকা ডুবে আছে। এর মধ্যেই বেলা সাড়ে ১১টার দিকে পাহাড় থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে বাহারছড়া ইউনিয়নে বাড়ির উঠানে থাকা দুই শিশু ভেসে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে।

পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু বিষয়টি বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে ওই শিশুদের দাফনের ব্যবস্থা করা হবে।
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ