ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৭-২০২৬ ১২:০২:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৭-২০২৬ ১২:০২:২৭ অপরাহ্ন
টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি ফাইল ছবি
শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সকাল ৯টার তথ্যানুযায়ী দেশের ৫টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
এরমধ্যে সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে ৯৫ সেন্টিমিটার, দোহাজারি (চট্টগ্রাম) পয়েন্টে ২৩ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাতামুহুরী নদীর পানি লামা (বান্দরবান) পয়েন্টে ৪৭ সেন্টিমিটার, চিরিঙ্গা (কক্সবাজার) পয়েন্টে ৩২ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  
 
এছাড়া সিলেটে কুশিয়ারা নদীর পানি মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ (সিলেট) পয়েন্টে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু নদীর পানি মনু রেলব্রিজ (মৌলভীবাজার) পয়েন্টে ৩৫ সেন্টিমিটার, মৌলভীবাজার পয়েন্টে ৮০ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আর খোয়াই নদীর পানি বল্লা (হবিগঞ্জ) পয়েন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
অন্যদিকে সকাল ৯টা পর্যন্ত আরও ৫টি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থায় প্রবাহিত হচ্ছে। এরমধ্যে তিস্তা নদীর পানি ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (লালমনিরহাট) ও তারাপুর (গাইবান্ধা) স্টেশনে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।
 
আর সিলেটে কুশিয়ারা নদী শেরপুর (মৌলভীবাজার) স্টেশনে; সুরমা নদী কানাইঘাট (সিলেট), ছাতক (সুনামগঞ্জ) ও সুনামগঞ্জ স্টেশনে; সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশনে এবং ছোট ফেনী নদী কোম্পানিগঞ্জ (নোয়াখালী) স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।
 
সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে গত ২৪ ঘন্টায় দেশের উজানে চেরাপুঞ্জিতে (মেঘালয়) ১০৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামে (২০৩ মিমি)।
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ