ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​পাহাড়ে বৃষ্টির তাণ্ডব, দুর্গতদের পাশে থাকার নির্দেশ পার্বত্য প্রতিমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০১:৫৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০১:৫৪:১৩ অপরাহ্ন
​পাহাড়ে বৃষ্টির তাণ্ডব, দুর্গতদের পাশে থাকার নির্দেশ পার্বত্য প্রতিমন্ত্রীর ​ফাইল ছবি
টানা কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সৃষ্ট জলাবদ্ধতা, যোগাযোগ বিপর্যয় এবং জনদুর্ভোগে গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় তরুণ সমাজকে সমন্বিতভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। তিনি দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি জোর আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ধারণ করে দুর্যোগ মোকাবিলার আহ্বান জানান।

টানা বৃষ্টিতে ৪২ বছরের রেকর্ড ভেঙে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে বিমান ও ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতির অবনতির কারণে আগামী শুক্রবার পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ