ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ ঘণ্টা পর বিদ্যুৎ পেলেন বরগুনার ৬৭ হাজার গ্রাহক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:১৩:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:১৩:৩৭ পূর্বাহ্ন
২৩ ঘণ্টা পর বিদ্যুৎ পেলেন বরগুনার ৬৭ হাজার গ্রাহক ছবি : সংগৃহীত
বরগুনায় পল্লী বিদ্যুতের গ্রীড সাবস্টেশনে বিস্ফোরণের ২৩ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ পেয়েছেন সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক। মঙ্গলবার (৭ জুলাই) লাত ৯টার দিকে গ্রীড সাবস্টেশন সচল করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার (৬ জুলাই) রাত দশটার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের গ্রীড সাবস্টেশনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এতে গ্রীড সাবস্টেশনটি বিকল হয়ে পড়লে ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

সংশ্লিষ্টরা জানান, খাজুরতলা এলাকায় প্রায় ২৫ বছর আগে পল্লী বিদ্যুতের একটি গ্রীড সাবস্টেশন স্থাপন করা হয়। এ স্টেশনের মাধ্যমেই বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাহকদের বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণ নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু গতকাল রাতে অভ্যন্তরীণ ত্রুটির কারণে গ্রীড সাবস্টেশনে বিস্ফোরণ হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আমরা কাজ শুরু করি। কিন্তু তীব্র বৃষ্টির কারণে আমাদের কাজ বাধাগ্রস্ত হয়। অবশেষে সাবস্টেশনটির বিদ্যুৎ সঞ্চালন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে সক্ষম হয়েছি।’
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ